বিদেশি রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে ভারত পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে, আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ তুলেছে পাকিস্তান।


গত শনিবার রাতেই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ও সেনা মুখপাত্র যৌথ সাংবাদিক সম্মেলনে  জানান,আফগানিস্তানের ভূখন্ডকে ব্যবহার করে ভারত তাদের দেশের ভেতর সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে,বহু নথিপত্র পেশ করে তিনি আরো জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে এই সব সাক্ষ্যপ্রমাণ তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবেন।





এ এযাবতকাল ভারতই  এসবের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও পাকিস্তান-ভিত্তিক নানা সংগঠনকে দায়ী করে নানা নথিপত্র পেশ করে এসেছে।কিন্তু গত শনিবার রাতে পাকিস্তানও প্রথমবারের মতো সেই পথে হেঁটেছে।সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও প্রধান সেনা মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিকার এক ঘন্টার এক দীর্ঘ সাংবাদিক সম্মেলনে দাবি করলেন, বালোচিস্তান থেকে খাইবার-পাখতুনখোয়া কিংবা গিলগিট-বালটিস্তানে ইদানীং কালে যে সব জঙ্গী হামলা হয়েছে তার সবগুলোর পেছনে ভারতের হাত আছে।


এই দাবির সমর্থনে তারা একটি ডসিয়ের বা সাক্ষ্যপ্রমাণের সংকলনও পেশ করেছেন।


যদিও ভারত তার সব কিছুকে অস্বিকার করে পাল্টা দোষারোপ করেছে পাকিস্তানের উপর।

Comments